
সাজু মারছিয়াং॥ শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত দূর্গম লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জির প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে কাথলিক খ্্রীষ্টান ধর্মাবলম্বীদের নবনির্মিত সাধু পলের গীর্জার শুভ উদ্বোধন ও আশাীর্বাদ অনুষ্ঠান রোববার ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
লাংলিয়াছড়া পুঞ্জির কাথলিক মন্ডলীর রাংবা বালাং (প্রধান) টমাস পডুয়েং এর সভাপতিত্বে ও ফাদার পিউস পডুয়েং এর সঞ্চালনায় আশাীর্বাদ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ অনুষ্ঠানের আশাীর্বাদ করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন, ডি ক্রুজ, ওএমআই।
বিশেষ অতিথি ছিলেন সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ঢাকা হলিক্রসের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, ঢাকা ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার গাব্রিয়্যাল কোড়াইয়া ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুজ সিএসসি, শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, ডিমাই কাথলিক মিশনের ফাদার যোসেফ গমেজ, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, ও ফাদার কেভিন কুবি, লাংলিয়াছড়া পুঞ্জির মান্রী কিরি লাংথং, ডাবলছড়া পুঞ্জির রাংবা বালাং ভিক্টর সুমের, নেরিয়ুস বুয়াম এবং ঢাকার বিভিন্ন মিশন থেকে আগত ফাদার,সিস্টার, বিভিন্ন খাসিয়া পুঞ্জির ম-লীর প্রধানগন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি আর্চ বিশপ বিজয় এন,ডি ক্রুজ ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে সাধু পলের গীর্জার শুভ উদ্বোধনের মাধ্যমে লাংলিয়াছড়া পুঞ্জির কাথলিক ম-লির রাংবা বালাং (মন্ডলীর প্রধান) টমাস পডুয়েং হাতে নবনির্মিত গীর্জার চাবি তুলে দেন। এরপর শুরু হয় নবনির্মিত সাধু পলের গীর্জার আশীর্বাদের প্রার্থনা অনুষ্ঠান। আশাীর্বাদ ও প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন আর্চ বিশপ বিজয় এন, ডি, ক্রুজ ওএমআই।
প্রার্থনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে তিনি ধন্যবাদ জানান যাদের অক্লান্ত প্রচেষ্টায় গীর্জাটি নির্মিত হয়েছে সে সকল মানুষদেরকে। প্রার্থনা অনুষ্ঠানের পর পরেই শুরু হয় লাংলিয়াছড়া পুঞ্জির খাসি শিশুদের পরিবেশনায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.