শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চা বাগানের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সভা কক্ষে আইডিয়া ও ওয়াটারএইড বাংলাদেশের আয়োজনে ও জেলা প্রশাসন মৌলভীবাজারের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
চা শ্রমিকের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বর্তমান অবস্থা বিষয় ও অনুষ্ঠান উপস্থাপনা করেন আইডিয় প্রকল্প ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার। চা বাগানের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বর্তমান অবস্থা ও করণীয় এবং জিও এনজিও বিষয়ে সার্বিক ব্যাখা করেন ওয়াটারএইড বাংলাদেশের অ্যাডভোকেসি স্পেশালিস্ট রঞ্জন ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ওয়াটার এইড পলিসি এডভাইজার মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনা আক্তার, মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার চা বাগানের জেনারেল ম্যানেজার শাহনেওয়াজ আহসান, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি আকমল হোসেন নিপু, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বনার্জি, প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামসুল ইসলাম, ম্যাক বাংলাদেশর নির্বাহী পরিচারক এস এ হামিদ, জেলা ফ্যামিলি প্লানিং অফিসার বর্ণালী দাশ, কালিঘাট ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর সত্তার, চা শ্রমিক নেতা পস্কুজ কুন্দ ও আইডিয়া ভলেটিয়ার মন্টি বুনাজি প্রমুখ।
সভা শেষে অনুষ্ঠানের সারসংক্ষেপ ও সুপারিশ উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড এডভোকেসী পরিচালক পার্থ হেফাজ শেখ এবং ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রাাম ম্যানেজার ইমামুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.