
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী থেকে নিখোঁজের ৬ দিন পর ঝিনুক সুত্রধর নামে তরুণীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। মঙ্গলবার ২০ ডিসেম্বর চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
বুধবার ২১ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জুড়ী থানার অফিাসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, নিখোঁজ তরুণীর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধর গত ১৪ ডিসেম্বর জুড়ী থানায় তার মেয়ে ঝিনুক সূত্রধর নিখোঁজের বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। এর পর থেকেই আমরা নিখোঁজ তরুনীকে উদ্ধারের জন্য মাঠে নামি।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা এবং চট্টগ্রামে জুড়ী থানার দুটি বিশেষ টিম এই উদ্ধার অভিযানে মাঠে নামে। জুড়ী থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল ভিকটিমকে উদ্ধারের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানা সহ ডিএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অন্যদিকে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদলের নেতৃত্বে জুড়ী থানা পুলিশের অপর একটি দল চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অবশেষে চট্টগ্রাম থেকে নিখোঁজ ঝিনুক সূত্রধরকে উদ্ধার করা হয়। নিখোঁজ ঝিনুক সুত্রধরকে উদ্ধার করে নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.