
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম আহমদ নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২২ ডিসেম্বর রাতে ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামে।
জানা গেছে, উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলীর গ্রামের আব্দুল খালিকের পুত্র সেলিম আহমদ (৩০) জুড়ী নদীতে বিদ্যুতিক ফাঁদের মাধ্যমে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.