মৌলভীবাজারে সদর উপজেলার ভিন্নীগ্রাম এলাকার হান্নানের বসত বাড়ি থেকে বিপুল ভারতীয় ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই আব্দুল কাদেরর নেতৃত্বে ২৩ আগষ্ট শুক্রবার সকালে ভিন্নী গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে আব্দুল হান্নান(৪০) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দুধের চড় এলাকার মৃত আকল মিয়ার ছেলে আলতাব প্রকাশ আলাই(৩৫)কে হান্নানের বসত ঘর থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা জানান, আটককৃতরা বহুদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন মাদক জেলার সর্বত্রই বিক্রি কওে আসছিল। তাদের বিরোধে মাদক আইনে মামলা হয়েছে।
মৌলভীবাজারে সদর উপজেলার ভিন্নীগ্রাম এলাকার হান্নানের বসত বাড়ি থেকে বিপুল ভারতীয় ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই আব্দুল কাদেরর নেতৃত্বে ২৩ আগষ্ট শুক্রবার সকালে ভিন্নী গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে আব্দুল হান্নান(৪০) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দুধের চড় এলাকার মৃত আকল মিয়ার ছেলে আলতাব প্রকাশ আলাই(৩৫)কে হান্নানের বসত ঘর থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা জানান, আটককৃতরা বহুদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন মাদক জেলার সর্বত্রই বিক্রি কওে আসছিল। তাদের বিরোধে মাদক আইনে মামলা হয়েছে। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.