
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডের বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৫ ডিসেম্বর সকাল ১১টায় কালিঘাট রোডস্থ বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু।
বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি শাহিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমদ, শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জিনু মিয়া ও মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ হানিফ মিয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধুসহ অতিথিরা। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক মন্ডলী, অভিভাবকমন্ডলী, শুভাকাঙ্খীসহ দুই শতাধিক শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.