
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবাসহ মোঃ মালেক হোসেন সোহেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৭ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭ টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জালালিয়া রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেলকে আটক করে। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত মালেক হোসেন জালালিয়া রোডের মৃত আনিছ রহমানের ছেলে। পুলিশ জানায়, মালেক হোসেন সোহেল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার ২৮ ডিসেম্বর সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.