
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া (মধু)।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি আলী আহমদ।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী, সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীর, মো. আফসার মিয়া, নাহিদ রাজুন, বিষ্ণু মালাকার, শর্মী রানী ঘোষ, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, মাহমুদা আক্তার, নিপা আক্তার, তাসলিমা আক্তার চৈতী, মুক্তি কানু।
অনুষ্ঠানে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ প্লে থেকে দশম শ্রেণীতে উর্ত্তীণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া (মধু)। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করায় পৌর মেয়রকে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ ও স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠালাভ করে। ২০২২ সালে পি.ই.সি, জে.এস.সি, এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ সকল বোর্ড পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করে উপজেলায় সেরা পাঠদানের স্বীকৃতি লাভ করেছে।
তৃতীয় সেমিস্টার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ২০২২ শিক্ষাবর্ষ সমাপ্ত হয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণিতে পুরোদমে ভর্তি চলছে। ১ জানুয়ারি ২০২৩ সালে নতুন বছরের সকল শিক্ষার্থীর হাতে সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে এবং ৮ জানুয়ারি থেকে পুরোদমে নতুন শিক্ষাবর্ষের সকল শ্রেণির ক্লাস শুরু হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.