
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে পর্ণগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ৩১ ডিসেম্বর উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামের জহুর আলীর ছেলে তাজ উদ্দিন (২৬) এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেমের এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কে গড়ে ওঠে। মেয়েটির সাথে প্রেমের ইতি ঘটলে প্রেমিকার নগ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সে। পরে ওই কলেজ ছাত্রীর বাবা পর্ণগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে তাজ উদ্দিনকে আটক করে।
এব্যাপারে জুড়ী থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে পর্ণগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.