
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব নিলেন রঞ্জন চন্দ্র দে। বৃহস্পতিবার ৫ জানুয়ারি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা নবাগত ইউএনওর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন ইউএনও রঞ্জন চন্দ্র দে এর বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। তিনি এর আগে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ৩৪ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। দায়িত্ব গ্রহণকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন সিলেট বিভাগীয় চার্জ অফিসার হিসেবে পদায়িত হওয়ায় নতুন ইউএনও এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.