
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে বিশিষ্ট ব্যবসায়ী খান ব্রাদার্স এর স্বত্বাধিকারী সামাদ খানের টাকা ছিনতাই হয়েছে। শনিবার ১৪ জানুয়ারি রাত সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় মোখুস পড়া ৫ থেকে ৬ জন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর উপর চড়াও হয়ে মরিছের গুড়া ভর্তি বোতল দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ছিনতাই হওয়া টাকার পরিমান প্রায় সাড়ে ৩ লক্ষ হবে বলে তিনি জানান। মসজিদের প্রচার মাইক থেকে এলাকায় ডাকাত ঢুকার সংবাদ পেয়ে লোকজন ঘর থেকে বাহিরে আসেন। মানুষের উপস্থিতি ঠের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর ব্যবসায়ীসহ মানুষের মধ্যে ডাকাত ও ছিনতাইয়ের আতংক দেখা দিয়েছে।
রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় বলেন, ঘটনার পর পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.