
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি রাতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মোহাইমিন শামীম, আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা কৃষকদল সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, বিএনপি নেতা ফাতির আলী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এক দলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামীলীগ ক্ষমডয় এসে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে আবারও এক দলীয় শাসন চালু করেচে। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নেতা কর্মীরা ঘরে ফিরবেনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.