স্টাফ রিপোর্টার॥ মৌলভীবজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের সঞ্চালন লাইন চালু করা হয়েছে।
১৪ অক্টোবর সন্ধ্যায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। দেশের প্রতিটি প্রান্তে সরকারের বিদ্যুতসেবা পৌছে দেয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এরফলে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে পল্লী এই গ্রামটি। সুযোগ সৃষ্টি হয়েছে উৎপাদনভিত্তিক ব্যবসা বাণিজ্যের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবক সৈয়দ মোস্তাক আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মশুদ আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী বিদ্যুত কর্মকর্তা এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.