
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে অসহায় দুই রোগীকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে জুড়ী সোস্যাল কমিউনিটি দোহা কাতার।
১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা জুড়ী চৌমুহনাতে এক সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা কমিউনিটি নেতা মোহাম্মদ সুরমান খাঁন। প্রধান আলোচক ছিলেন লেখক ও সাংবাদিক শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন,সংগঠক লকুছ মিয়া, সমাজসেবক কাজল মিয়া, ছইফ উদ্দিন, আলিম উদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দরা জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানের ক্যান্সার আক্রান্ত রোগী আরিফুল ইসলামকে ৫০ হাজার ও পশ্চিম জুড়ী ইউনিয়নের মোকাম টিলা এলাকার এক রোগী আব্দুর রউফকে নগদ ২৫ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়া হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মনির উদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.