
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রঞ্জন চন্দ্র দে’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সাক্ষাৎ করেন মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রতীশ চন্দ্র দাশ, সহ-সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইমাদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.