
স্টাফ রিপোর্টার॥ সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (এএন্ডএফ) নাবিলা জাফরিন রীনা মৌলভীবাজারের রাজনগর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
বুধবার ২৫ জানুয়ারি সকালে অ্যাডিশনাল ডিআইজি সদর সার্কেল অফিসে পৌঁছালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় ফুল দিয়ে স্বাগত জানান।
পরে রাজনগর থানার একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজিকে অভিভাবদন জানায়। অভিভাবদন গ্রহণ শেষে অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনা রাজনগর থানা প্রাঙ্গণ ঘুরে দেখেন। তিনি থানার অস্ত্রাগার, মালখানা এবং অফিস পরিদর্শন করেন। থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
নাবিলা জাফরিন রীনা মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শন শেষে বিকেলে তিনি সিলেটের উদ্দেশ্যে রাজনগর ত্যাগ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.