
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে ১০৫ গ্রাম গাঁজাসহ হাছান আলী ভূঁইয়া (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ৯ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল হক, পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) কামাল আহমদসহ পুলিশের একটি দল উপজেলার মনতৈল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে হাছান আলী ভূঁইয়াকে গ্রেফতার করেন।
হাছান আলীর নিজ বাড়ীর বসতঘর তল্লাশি করে ঘরের ভিতর থেকে মোট ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত হাছান আলী ভূইয়া জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত আনজদ আলী ভূইয়া ওরফে মাধবের ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.