
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে ইউএস লস এঞ্জেলেস সিটির লিটল বাংলাদেশ কমিউনিটির সৌজন্যে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার ১০ ফেব্রুয়ারি দুপুরে উত্তর জাঙ্গীরাই যুব সমাজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্বপন আহমেদের সঞ্চলনায় সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, মোঃ দুদ মিয়া, মাওলানা সোলায়মান, মোঃ আব্দুল মোতালেব, উত্তর জাঙ্গীরাই জামে মসজিদের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী শফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, শরিফুল ইসলাম, সবুজ মিয়া, ইসহাক আহমেদ, ইয়াছিন আলী রনি, শহিদুল্লাহ কাউসার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ হযরত মাওলানা সোহেল আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.