
কুলাউড়া অফিস : কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে শনিবার সন্ধ্যায় নিজগৃহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভমর পাল (৫০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে ১৬ অক্টোবর রোববার সকালে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় নিজগৃহে বিদ্যুৎ লাইন মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের ভমর পালের হাতে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শনিবার রাত ১০টায় লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে। পরে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে রোববার সকালে নিহত ভমর পালের দাহ সম্পন্ন করা হয়। টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, এব্যাপারে কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.