
শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগরে ৩ প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার চৌধুরী আছিয়া রহমান একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী মুন্না রানী চন্দ, অনুপম দত্ত ও পুলক কমার দেব ৪০তম বিসিএস ক্যাডার সার্ভিসের অন্তর্ভূক্ত হওয়ায় সোমবার ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
একাডেমী প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।
একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি চৌধূরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও একাডেমীর শিক্ষিকা দিলারা বেগমের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিছ উর রহমান। উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চৌধূরী আছিয়া রহমান একাডেমীর প্রধান শিক্ষক ব্রজ গোপাল দত্ত, প্রাক্তন শিক্ষক অমরেন্দ্র দত্ত প্রমুখ। পরে সংবর্ধিত ৩ শিক্ষার্থী সহ অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.