
জুড়ী প্রতিনিধি॥ দেশের বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানের অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হেসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ প্রমুখ। এছাড়াও এসময় উপজেলার বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.