
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে বেলগাঁও মাদ্রাসাতুল বানাত আল ফুরক্বানিয়া মাদ্রাসায় দেশীয় পরিচালনা কমিটির আলোচনা সভা ও পরিচালনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বোলগাঁও মাদ্রাসাতুল বানাত আল ফুরক্বানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় মোঃ হেলাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা ‘সবাই আল্লাহর গোলাম’ সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ‘আমরা সবাই আল্লাহর গোলাম’ সংগঠনের উপদেষ্টা মোঃ নুরে আলম, অর্থ সম্পাদক মোঃ আল-আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার নব গঠিত কমিটির উপদেষ্টা আব্দুল গনি সরদার ও মোঃ সাইফুল ইসলাম, সভাপতি মোঃ লিয়াকত আলী, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম আলী ইরফান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন (তুলা), যুগ্ম পরিকল্পনা সম্পাদক মোঃ মামুনুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ আলী।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আজম খাঁন এবং কোরআন তেলওয়াত করেন আমরা সবাই আল্লাহর গোলাম সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.