
জুড়ী প্রতিনিধি॥ মানব ঠিকানা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হারিস মোহাম্মদের উপর সংবাদ প্রকাশের জেরে জায়ফরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন মনির কর্তৃক আদালতে মিথ্যা অভিযোগ দায়েরের নিন্দা জানিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সভাপতি এবিএম নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক মুক্তখবর প্রতিনিধি মো. মাহমুদ উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক হারিস মোহাম্মদের উপর দায়েরকৃত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে তাঁর উপর আদালতের মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.