
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিএনপি জামাতের পদযাত্রার নামে সন্ত্রাসী কর্মকান্ড, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং জনগণ ও দেশব্যাপী পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪টায় চৌমুহনা চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমহনা চত্তরে শুরু হয় এক প্রতিবাদ সভা।
প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: শহিদুর রহমান শহীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, খালিক মিয়া, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ-সভাপতি কামরুল হাসান দুলন, মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, নেপাল, লিটন দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল হোসেন সোহেল, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, মো: মনির মিয়া, রানা, বেলাল আহমেদ, কুটি মিয়া, সাদিকুল, জব্বার, নুরু, মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান, ছাত্রলীগ নেতা সুজাত, উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ, ওয়ার্ড যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.