
হারিস মোহাম্মদ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সোমবার ২০ ফেব্রুয়ারি সকালে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পারাবত এক্সপ্রেস ট্রেন যোগে দুপুরে কুলাউড়ায় পৌঁছালে, একাত্তরের নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন একাত্তরের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি বাবু গৌরাঙ্গ দেবনাথ, সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি এম এ সহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক হেকিম ইমন, দপ্তর সম্পাদক মতিউর রহমান রাজীব, সমাজকল্যাণ সম্পাদক রুস্তম আলী , সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য এম এ সালাম, হেকিম ইমন এবং জাহেদ আনোয়ার চৌধুরী ঢাকা শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হয়ে এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে স্বাগত জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.