
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব সদস্যরা।
এসময় প্রেসক্লাব সহ-সভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন, সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, অর্থ বিষয়ক সহ-সম্পাদক মো: এহসানুল হক, দপ্তর বিষয়ক সহ-সম্পাদক এম.মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক মো: মামুন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্রাচার্য বাপন, কার্যকরী পরিষদের সদস্য মো: শাকির আহমেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর।
সাবেক সহ-সভাপতি মো: কাওছার ইকবাল, সাবেক অর্থ সহ-সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, প্রেসক্লাব সদস্য মাওলানা এম এ রব, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, মো: শাহাব উদ্দিন আহমেদ, অরবিন্দ দেব, মাওলানা মিছবাহ উদ্দিন জুবায়ের ও সামুল ইসলাম শামীম, দৈনিক প্রতিদিনের সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.