
আউয়াল কালাম বেগ ॥ রাজনগরে ৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ২০ ফেব্রুয়ারি রাতে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন লালাপুর গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে মোঃ সাকিল আহমদ (২৩), ভুজবল গ্রামের সুয়েব মিয়ার ছেলে মাহবুব আহমদ নাহিদ (২০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশে পুলিশ উপপরিদর্শক (এসআই) মোঃ তোফায়েল আহম্মেদ সঙ্গীয় অফিসারের সহায়তায় টেংরা ইউনিয়নের মা ফার্মেসীর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.