
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য, অভিভাবক সদস্য মো: মামুন আহমেদ, অভিভাবক সদস্য ইমাম হোসেন সোহেল, অভিভাবক সদস্য অসীম পাল শ্যামল ও অভিভাবক সদস্য উত্তম কুমার দাশ পীযূশ। এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.