
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৬ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বর থেকে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমীনের নেতৃত্বে শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে চৌমুহনীতে এসে শেষ হয়।
শান্তি সমাবেশ উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের কার্যকরী সদস্য মোঃ মামুন আহম্মেদ, পৌর যুবলীগের সহ-সভাপতি ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালিক, সহ-সভাপতি রুপক দত্ত , দপ্তর সম্পাদক আব্দুল বারি বেলাল, অর্থ সম্পাদক মোঃ মনির মিয়া, প্রশেঞ্জিৎ রায় বিশু, আবদুল জব্বার, উপজেলা ছাত্রলীগ নেতা রাজু দেব রিটন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান সুজাত, ছাত্রলীগ নেতা আকাশ দেব জুয়েল সহ উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.