
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোলাইমদ ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার ১ মার্চ তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় পুলিশ উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুণ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জাগছড়া চা বাগানে অভিযান চালিয়ে জাগছড়া চা বাগানের মৃত দেবেন্দ্র তাঁতীর ছেলে চামার তাঁতী ওরফে সজল তাঁতী (৩৬) কে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে ১১০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।
এদিকে অপর অভিযানে পুলিশ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জাগছড়া চা বাগানে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা মিনতি যাদব (৪০) গ্রেফতার করেন।
পুলিশ উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ভুরভুরিয়া চা বাগানে অভিযান চালিয়ে ২৩ পুড়িয়ায় মোট ১৫০ গ্রাম গাঁজাসহ ভুরভুরিয়া চা বাগান মৃত হরিলাল কেরোয়ালের ছেলে সহজ কেরোয়াল (৫৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.