
আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলায় গোয়ালবাড়ি ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে এস এম জাকির হোসাইন মিডিয়াম বার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১০ মার্চ রাতে দর্শকপূর্ণ এ খেলায় মাধবপুঞ্জি ফুটবল একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে ইয়াং স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর জয়ী হয়। খেলা শেষে ক্লাবের সভাপতি তাজুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, ফান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, শাহরিয়ার মাহবুব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, ইয়াং স্পোর্টিং ক্লাবের সাকিল আহমদ, এমরান আহমদ, আবির চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.