
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে বিশেষ অভিযানে ভুট্টো মুন্ডা (৩৪) নামে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ১১ মার্চ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুট্টো মুন্ডা জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের তরুনী মুন্ডার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুট্রো মুন্ডা বন আইনে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। জুড়ী থানা জানায়, ভুট্রো মুন্ডার বিরুদ্ধে সিআর ০৯/১৩ মামলায় ১৯২৭ সালের বন আইনের ২৬ (১.ক ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামি ভুট্টো মুন্ডাকে বিকেলে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.