
আল আমিন আহমদ॥ মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক আন্ত উপজেলা ক্রিকেট লীগের ফাইনাল-২০২২ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ক্রিকেট একাদশকে হারিয়ে বাছিরপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান ট্রফি লাভ করেছে।
শনিবার ১৩ মার্চ সকালে তৈয়বুননেছা খানম সরকারি কলেজ মাঠে টুর্নমান্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। কোয়াব জুড়ী শাখার সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ তানিম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, তৈয়বুন্নেছা কালাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুয়েল উদ্দিন,বিভাগীয় ক্রিকেট টিমের কোচ রাসেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল,যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, কোয়াবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.