স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের অঙ্গ সংগঠন দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ অক্টোবর বিকালে চৌমুহনাস্ত দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কার্যালয়ে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম গঠন কল্পে আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের সিনিয়র সহ -সভাপতি শই সরকার জবলু এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মকসুদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মো: ইকবাল হোসেন চৌধুরী , মশাহিদ আহমদ, ইয়াওর খান , জিতু তালুকদার প্রমুখ ।
সভায় শাকির আহমদ কে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের সভাপতি , ইউসুফ আহমদ জুয়েল কে সাধারন সম্পাদক, কাজী রায়হান আহমদ কে সিনিয়র সহ-সভাপতি ও কাজী সায়েদ আহমদকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে কমিটি ঘোষনা করা হয় ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.