
হারিস মোহাম্মদ॥ পবিত্র রমজান ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে জুড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সম্মিলিত সাংস্কৃতিক জোট রোগী ও দর্শনার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান'র অর্থায়নে ২৬ মার্চ বিকেলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমন, সিনিয়র সাংবাদিক হারিস মোহাম্মদ, সাংবাদিক মোঃ জাকির হোসেন, সমাজকর্মী মোঃ মখলিছুর রহমান প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.