
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন ‘লেখন’ জানুয়ারি-মার্চ সংখ্যাা প্রকাশিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ৩০ মার্চ রাত সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে নতুন সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
একই সাথে প্রেসক্লাব থেকে প্রকাশিত পবিত্র মাহে রমজানুল মোবারক ১৪৪৪ হিজরির সাহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত ক্যালেন্ডারও প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।
প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাবের সদস্য, লেখক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাব সদস্য, মুক্ত বার্তা ২৪ এর প্রকাশক-সম্পাদক শাহাব উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব, প্রেসক্লাব সদস্য শামসুল ইসলাম শামীম এবং মিজানুর রহমান আলম।
প্রসঙ্গত, ১৯৭৬ সালে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এবারই প্রথম সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিনের উদ্বোধনী সংখ্যা বের হয় এবং একই সাথে এ বছরই প্রথম রমজানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.