
বিকুল চক্রবর্তী॥ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যদিয়ে যথাযত মর্যাদায় খ্রিষ্টধর্মাবলম্বীদের যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস (স্টার সানডে) পালন করা হয়েছে।
রোববার ৯ এপ্রিল সকালে জেলার শ্রীমঙ্গল কাথলিক মিশনে শ্রীমঙ্গল স্টার সানডে আন্তমান্ডলিক উপাসনা কার্যকরী কমিটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রেভা: পালক বেঞ্জামিন কস্তার প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডের কার্যক্রম শুরু হয়।
পরে যিশুখ্রিষ্টের জীবনী নিয়ে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আলোচনা করেন ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের (বিবিসিএফ) জ্যেষ্ঠ পালক রেভা. জন ব্রাইট গাজী, চার্চ অফ গড লুমডনবক মিশনের পালক রেভা: পাইরিন সুটিং, পালক রেভা: এব্রিংটন পলং, রেভা: সখরিয় কট, সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ-সাধারণ সম্পাদক ফিলা পতমী, চার্চ অফ গড লুমডনবক মিশনের সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াং, ডমিনিক সরকার রনি ও শাকিল পামথেত প্রমুখ।
ধর্মসভা শেষে খ্রিষ্টীয় ধর্মীয় সংগীত পরিবেশন করেন বরমচাল চার্চ অফ গড লুমডনবক মিশনের সদস্যরা। বক্তারা বলেন, আজকের এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে খ্রিষ্টধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় ইস্টার সানডে পালন করছেন।
শ্রীমঙ্গল উপজেলায় এবার দ্বিতীয় বারের মতো ইস্টার সানডের প্রাত: কালিন প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ফাদার ডমিনিক সরকার রনি। তিনি বলেন, সমবেতভাবে দেশের মানুষের জন্য প্রার্থনা করা হয়। আমরা যে সুন্দর দেশে বাস করছি, সেই দেশ যেন আরও সুন্দর হয়। আমরা সব ধর্ম, সব বর্ণ মিলে যেন একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.