
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ইয়াবাসহ কামাল আহমেদ (৪৮) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ৮ এপ্রিল জুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে ৩৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ পাল অফিসার ফোর্সসহ উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকা থেকে কামালকে আটক করেন।
পুলিশ জানায়, আটককৃত কামাল আহমেদ জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামে তার নিজ দোকানে ইয়াবা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ কামাল আহমেদের দোকানে অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থল থেকে কামাল আহমেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে একটি ক্যাপটেন সিগারেটের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৩ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত কামাল আহমেদ জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে। জুড়ী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.