
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ১০ এপ্রিল রাতে জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জুড়ী উপজেলার ওরারিস আলীর ছেলে জালাল একই উপজেলার জামকান্দি গ্রামের মৃত কটাই চৌকিদারের ছেলে পাথই।
পুলিশ জানায়, তারা মামলায় বন আইন ১৯২৭ এর ২৬ এর ১(ক) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত ১ বছরের বিনাশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.