
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বুধবার ১২এপ্রিল সকালে পশ্চিম ভাড়াউড়া, দক্ষিণ ভাড়াউড়া এবং রুপসপুরসহ বিভিন্ন এলাকার ২ জন শিশুকে কামড়ে দেয় একটি পাগলা কুকুর। এছাড়া আরো কয়েকজন শিশুকে পাগলা কুকুরটি কামড়েছে জানিয়েছেন স্থানীয়রা।
আক্রান্ত কয়েকজন জানান, হঠাৎ করে বেপরোয়া একটি কালো কুকুর শিশুদের উপর আক্রমণ করে। কুকুরটি একে একে এলাকার বিভিন্ন স্থানে ২ জনকে কামড়ে আহত করেছে। আক্রান্ত শিশুরা হলো শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের মৃত মোঃ দুরুদ মিয়ার ছেলে মোঃ নাহিদ (৮) ও একেই গ্রামের মোঃ সাদিক মিয়ার মেয়ে নোহা (৭)।
কুকুরের কামড়ে আক্রান্ত দুই শিশুকে প্রথমে নিয়ে যাওয়া হয় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কুকুরের কামড়ের কোনো ভ্যাকসিন না থাকায় তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আক্রান্ত শিশুরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.