
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাল তীর সীড লিমিটেডের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ এপ্রিল শ্রীমঙ্গল শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের পার্টি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল তীর সীড লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী।
শ্রীমঙ্গলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ গোলাম আযমের তত্ত্বাবধানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, এখন টিভির মৌলভীবাজার প্রতিনিধি এম এ হামিদ, সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল ইউনিটের সভাপতি মো. কাওছার ইকবাল, আরটিভি মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার চৌধুরী ভাষ্কর হোম, বৈশাখী টিভি’র মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী, আমতলী চা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, কৃষি বিতানের ব্যবস্থাপনা পরিচালক অনুকূল চন্দ্র দাশ, জহিরুল হক এন্টারপ্রাইজের পরিচালক নাজমুল হাসান নোয়েল, লাল তীর সীড লিমিটেডের শ্রীমঙ্গল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলায় কর্মরত কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ যোগ দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.