
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভুনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার এর উদ্যোগে ঈদ উপহার হিসেবে তিনশতাধিক মানুষের মধ্যে শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার ১৫ এপ্রিল বিকেলে ভুনবীর গ্রামে তার নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সাংবাদিক বিকুল চক্রবর্তী, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, আওয়ামীলীগ নেতা অসখ দেব, আব্দুল মতিন, যুবলীগ নেতা কাউছার আহমদ রিয়ন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
পরে ভুনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার এর উদ্যোগে তার বাড়িতে প্রায় দেড় হাজার মানুষকে নিয়ে আয়োজন করেন ইফতার মাহফিল অনুষ্ঠানের।
আব্দুর রশিদ জানান, ঈদকে সামনে রেখে দুইশতজনকে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হবে। এছাড়াও একশজনকে নগদ ৫শত টাকা করে এবং ২৫জনকে নগদ আরো একহাজার টাকা করে বিতরণ করবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.