
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবাসহ হোসনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ১৭ এপ্রিল শহরের কোর্ট রোড এলাকার একটি কলোনী থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ ৪৯ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানা গেছে, সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পাঠান অফিসারসহ পুলিশের একটি দল শ্রীমঙ্গল শহরের কোর্ট রোডে একটি কলোনী থেকে অভিযান চালিয়ে হোসনা বেগমকে আটক করেন।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ডের একটি কলোনীতে হোসনা বেগমের ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত হোসনা বেগমকে তল্লাশি করে ৪৯ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত হোসনা বেগম রাজনগর উপজেলার ডেফলউরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.