
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে কৃষকদের সংগঠন কমন ইন্টারেস্ট গ্রুফের কংগ্রেজ। মঙ্গলবার ১৮ এপ্রিল বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২ -২০২৩ অর্থ বছরে দুই এর আওতায় ৯০টি সিআজি গ্রুপের দুইশতাধিক কৃষক এ কংগ্রেজে অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন আহমদ। এ সময় কৃষকদের পক্ষে বক্তব্য দেন সমসের খান ও তৃপ্তি গোয়ালা।
এ কংগ্রেজে কৃষকরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন। উৎপাদিত ফসলের ভালো মন্দ সবাই সবার সাথে শেয়ার করেন। যা আগামীতে সবাই কাজে লাগাবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.