
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাসব্যাপী দারুল ক্বিরাত ও কুরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিদায়ী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ এপ্রিল বিকালে পশ্চিম শ্রীমঙ্গল বাইতুনূর জামে মসজিদে দারুল ক্বিরাত ও কুরআন শিক্ষা কমিটির আয়োজনে মাসব্যাপী দারুল ক্বিরাত ও কুরআন শিক্ষার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম শ্রীমঙ্গল বাইতুলনূর জামে মসজিদে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আব্দুল মুমিন, মাওলানা ক্বারী আব্দুল ওয়াহাব, মাওলানা ক্বারী কফিল উদ্দিন মিসবাহ, ক্বারী মো: অয়েজ আলী, ক্বারী মো: আফজল হোসেন, ক্বারী মো: ইয়ামন সিদ্দিক, ক্বারী মো: তারিফুল ইসলাম জাওহার, ক্বারী মো : হাফিজ শরীফ উদ্দিন, হাজী কেরামত আলী, আফ্রিকান প্রবাসী মনসুর আহমেদ সুমন, মো: আয়েজ আলী, মো: ইসমাইল তালুকদার, মো: হৃদয় আহমেদ প্রমুখ।
২০২৩ সালে পবিত্র রামাদ্বান মাসে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধীনে বাংলাদেশ’সহ বহির্বিশ্বে সহিশুদ্ধভাবে কোরআনুল কারীম পাঠদান করেছেন ৫ লক্ষ ৩৪ হাজার শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রের প্রধান নাজিম হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
উলেখ্য, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট শ্রীমঙ্গল লতিফিয়া ক্বারী সোসাইটির অধীনে মোট ৭২ টি সেন্টারে প্রতিবছর প্রথম রমজান থেকে একযোগে দারুল ক্বিরাত অনুষ্ঠিত হয়ে আসছে। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার অন্যতম বর্যুগ মাজাদ্দিদে যামান, শামসুল উলামা হযরত আল্লামা মোহাম্মাদ আব্দুল লতীফ চৌধুরী ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ.) ১৯৪০ সালে ট্রাষ্ট গঠন নিজ বাড়িতে এ কার্যক্রম শুরু করেন।
বুধবার ২৭ রমজান, কুরআন শিক্ষা সেন্টারে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বিভিন্ন ইসলামী বই প্রদানের মাধ্যমে মাসব্যাপী কুরআন শিক্ষা ও দারুল ক্বিরাতের সমাপনী হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.