
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া চা বাগানে জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ লিটার চোলাই মদসহ সুমন কর্মকার (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার ২৬ এপ্রিল সন্ধ্যায় জুড়ী থানার এসআই মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিলুয়া চা বাগানের পাথরটিলা বস্তির সুবি কর্মকারের বসত বাড়িতে বিশেষ অভিযান চলিয়ে ঘরে রাখা ১০২ লিটার চোলাই মদ সহ সুবি কর্মকারের পুত্র সুমন কর্মকারকে আটক করেন। জানা যায়, দীর্ঘদিন থেকে সুমন কর্মকার চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল।
মুঠোফোনে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (গ) ধারায় জুড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আটক আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.