
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার কচুরগুল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল শনিবার ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জালাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, মানব ঠিকানা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হারিস মোহাম্মদ। এছাড়াও বক্তব্য দেন শিক্ষক মাওলানা মোঃ খলিলুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, বিদায়ী ছাএ আব্দুল মুহিত, ছাএী মাঈশা মোস্তফা শিমু, সুমাইয়া আক্তার, শেখা আক্তার, ১০ম শ্রেনীর ছাএ ইফতেখার আলম মারুফ, ছাএী জাহানারা বেগম ও তানিয়া আক্তার প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন কচুরগুল জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে ৬৮ জন এসএসসি পরীক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.