কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়।
মঙ্গলবার ২৫ অক্টোবর তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন জানান, নির্বাচনে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মুন্না রানা দেয়াল ঘড়ি প্রতীকে ২০৭ ভোট পেয়ে সভাপতি পদে ও এস, এম, কাইয়ুম তালা প্রতীকে ১৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে রুবেল আলী ১৬৩ভোট (গরুর গাড়ী), যুগ্ম সম্পাদক পদে রাসেল আহমেদ ২৩৯ ভোট (সিলিং ফ্যান), সাংগঠনিক সম্পাদক পদে উসমান খাঁন (গোলাপ ফুল) ২৬৬ ভোট এবং অর্থ সম্পাদক পদে তাপস গোস্বামী হৃদয় ২৩৮ভোট (বাঘ) পেয়ে নির্বাচিত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.