স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ঘাগুটিয়া পল্লী সমাজের উদ্যোগে ২৭ অক্টোবর বৃহস্পতিবার ঘাগুটিয়া গ্রামে দিপ্তি রাণীর বাড়িতে আপগ্রেড পল্লী সমাজ ঘোষনার উদ্দ্যেশে বিশেষ সভার আয়োজন করা হয়। ব্র্যাকের সহযোগীতায় পল্লী সমাজ দীর্ঘ দিন যাবত এলাকায় নারীর ক্ষমতায়ন ও বিশেষ করে নারী ও শিশুদের অধিকার নিয়ে সামাজিক সচেতনতা মূলক কাজ করে আসছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা খান শাহিন মিয়া। তিনি তার বক্তব্যে সংগঠনের সার্বিক উন্নয়নের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজাক্কির হোসেন, এনামুল হক কিবরিয়া, ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা খাতুন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, ফিল্ড অর্গানাইজার দুলাল দেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওই কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও বঞ্চিত নারীরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.