ধলাই নদীতে গোসল করতে নেমে হুমায়ুন আহমদ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। হুমায়ন চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামরকোনা গ্রামের জাদু মিয়ার ছেলে। সে শ্যামরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছত্র। ইউনিয়ন মেম্বার আলমাছ মিয়া জানান, হুমায়ুন বিকেলে নদীতে একা ঘোসল করতে নামলে নিখোঁজ হয়। চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটে ডুবুরিদের খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।
ধলাই নদীতে গোসল করতে নেমে হুমায়ুন আহমদ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। হুমায়ন চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামরকোনা গ্রামের জাদু মিয়ার ছেলে। সে শ্যামরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছত্র। ইউনিয়ন মেম্বার আলমাছ মিয়া জানান, হুমায়ুন বিকেলে নদীতে একা ঘোসল করতে নামলে নিখোঁজ হয়। চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটে ডুবুরিদের খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.